• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : নাহিদ

   ৬ জুন ২০২৫, ১০:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের তারিখ নিয়ে বক্তব্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (০৬ জুন) রাতে বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টি সবসময় বলে আসছি বিচার, সংস্কার এবং নির্বাচন এই সরকারের প্রধানতম কর্তব্য। ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা বলেছিলাম যাতে জুলাই সনদ হওয়ার পরেই যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে। আজ প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। কিছু রাজনৈতিক দল নির্বাচনের তারিখ জানতে চাচ্ছিল তাদেরকে হয়ত আশ্বস্ত করার জন্য তিনি বলেছেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য জুলাই সনদ অতি জরুরি। রাষ্ট্রের কি কি সংস্কার হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য সরকার ৩০ কার্যদিবস সময় চেয়েছিল তার কিছুদিন বাকি আছে। আশা করি সেটি যথাসময়ে হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হবে। জুলাই ঐক্যমতের ভিত্তিতে যদি সংস্কারের রূপরেখাটি আসে এরপর তিনি লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারেন। আমরা আপাতত প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি জুলাই সনদ, সংস্কার ও বিচার যদি নিশ্চিত হয় ডিসেম্বর থেকে জুন যেকোনো সময়ই হতে পারে। এই মুহূর্তে জুলাই সনদটাই আমাদের প্রধান দাবি। এটি যাতে উনি প্রতিশ্রুতি রক্ষা করেন।

এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের যেহেতু মাসটি ঘোষণা করা হয়েছে। সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছি, এই নির্বাচন কমিশনের অধীনে সম্ভব না। এই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয় সরকারের প্রতি আমাদের এই আহ্বান থাকবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের