• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচনের রোডম্যাপে জাতীয় ঐক্যমত্যের প্রতিফলন ঘটেনি: খসরু

   ৬ জুন ২০২৫, ১০:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যেখানে ৯০ শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছে, সেখানে ৯০ শতাংশের দাবিকে বাইপাস করে (পাশ কাটিয়ে) কীভাবে এ সিদ্ধান্ত হয়, সেটি নিয়ে প্রশ্ন জাগে।’

শুক্রবার (৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী  গণমাধ্যমকে বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে আমরা (অন্তর্বর্তী সরকার) সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি বলে বলা হচ্ছে। সেখানে ৯০ শতাংশকে এড়িয়ে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ঐকমত্য থাকল কোথায়?’

নির্বাচন বিষয়ে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো গোষ্ঠীর প্রভাব সরকারকে প্রভাবিত করেছে কি না, মানুষের মনে প্রশ্নের উদ্রেক হতে পারে বলে উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, ‘যদি কোনো গোষ্ঠীর প্রভাব থাকে, তাহলে তো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের যে বিষয়টা সামনে আসবে, সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে।’

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন জাতীয় নির্বাচনের ঘোষণার পরে এ বিষয়ে দলীয় অবস্থান কী হবে, সেটা ঠিক করতে আজ রাত নয়টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা ডাকা হয়েছে। সভা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের