• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামের অধিকাংশ চরাঞ্চলে কোরবানি ছাড়াই ঈদ পালন

   ৭ জুন ২০২৫, ০৭:২২ পি.এম.
ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের চরাঞ্চলে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে অধিকাংশ চরের মানুষ কোরবানি ছাড়াই পালন করছে ঈদ। এসব চরের নিম্ন আয়ের মানুষের সামর্থ নেই পশু কোরবানি দেয়ার। ফলে হাজারো শিশু বঞ্চিত হচ্ছে ঈদ আনন্দ থেকে। অনেক বাবা-মা নতুন কাপড় কিনে দিতে না পারায় এসব শিশুর কাছে ঈদ যেন আর কয়েকটা সাধারণ দিনের মতোই। চরের মানুষ কাজের সন্ধানে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। এদের অধিকাংশই শ্রমজীবি এবং গার্মেন্টসকর্মী।

ঈদের ছুটিতে আয়-উপার্জনও বন্ধ থাকে শ্রমজীবি মানুষদের। এমনিতেই সংসার চালাতেই তাদের হিমশিম খেতে হয়। এদের মধ্যে আগের ঈদে কেউ কেউ কোরবানি দিলেও এবার তা সম্ভব হয়ে উঠেনি । ঈদের দিন বাড়িতে থাকলেও এবার কোরবানি না দিয়ে অলস সময় কাটচ্ছে। সম্প্রতি অতি বৃষ্টিতে এসব এলাকায় নদী ভাঙ্গনও শুরু হয়েছে। 

১৬ টি নদ-নদী নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলা। এ জেলায় রয়েছে প্রায় ৪শ ৫টি চর ও দ্বীপচর। এখানে প্রায় ৬ থেকে ৭লক্ষ মানুষ বাস করে। দারিদ্রপীড়িত এসব চরাঞ্চলের মানুষের মধ্যে সামর্থ না থাকায় অন্যের উপর ভর করে কিংবা হাঁস-মুরগী দিয়েই চলে ঈদের আনন্দ ভাগাভাগি।

সদর উপজেলার হোলখানা ইউনিয়নের ধরলা পারের সারডোব ও সন্যাসী চরের প্রায় ৫শতাধিক মানুষ কোরবানি দিতে পারেনি। 

সন্যাসী চরের তসলিম উদ্দিন, আশরাফ মিয়া, ইলিয়াস হোসেন ,কুলসুম বিবি জানান আমরা দিন মজুরী করে সংসার চালাই। যে বছর আবাদ ভাল হয় তখন কয়েকজন মিলে গরু অথবা ছাগল কোরবানি দিতাম। কিনতু এবারের আগাম বৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের সংসার চালানোর মতোটাকা নেই । কোরবানির কথা চিন্তাও করতে পারি না। মুরগী ও হাঁস দিয়ে সন্তানদের একটু মাংস খাওয়ানোর ব্যবস্থা করেছি।

হোলখানা ইউনিয়নের মেম্বার গোলজার হোসেন  মন্ডল জানান চরের মানুষ এমনিতেই গরীব। তার উপর সাম্প্রতিক দুর্যোগে তাদের ধান, ভুট্টা ও বাদামের ক্ষতি হয়েছে। এটি কাটিয়ে উঠতেই কয়েক মাস লেগে যাবে। তাদের পক্ষে কোরবানি অসম্ভব হয়ে উঠেছে এবার।

ভিওডি বাংলা/এরশাদুল হক/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার