• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ঈদের দিনে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ০৮:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে গোসল করতে নেমে আদুরী আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আদুরী উপজেলার প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। সে স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। বর্তমানে পরিবারটি সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি গ্রামে বসবাস করলেও ঈদ উদযাপন উপলক্ষে আদুরী তার দাদা আবদুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে বেড়াতে গিয়েছিল।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঈদের দিন সকালে আদুরী কয়েকজন সঙ্গীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে তখন পর্যন্ত আদুরী মারা যায়।

তিনি আরও জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী জীবিত উদ্ধার