• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নোয়াখালী-৪ আসনে জনগণের সেবা করতে চান ছাত্রদল নেতা নাছির

   ৭ জুন ২০২৫, ০৯:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের জনগণের সেবা করতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) নোয়াখালীর সুবর্ণচরে নিজ গ্রামে ঈদের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে তিনি এ আগ্ৰহের কথা জানান তিনি।

নাছির ছাত্রদলের দায়িত্ব সফলভাবেই পালন করছেন দাবি করে বলেন, সময়টা খুবই চ্যালেঞ্জিং। দায়িত্ব পালনে বিভিন্ন ষড়যন্ত্র ও সংকট মোকাবেলা করে যেন সঠিক এবং সফলভাবে পূর্ণ মেয়াদে ছাত্রদলের দায়িত্ব পালন করতে পারি।

তিনি বলেন, আপনাদের দোয়ায় আমি দল এবং দেশের সেবায় নিয়োজিত রয়েছি। আগামীতে সদর-সুবর্ণচর (৪) আসনের জনগণের খেদমত যেন করতে পারি, সেই জন্য সকলের দোয়া চাই। নোয়াখালীর উন্নয়নে, তথা সুবর্ণচর-সদরের উন্নয়নে আমি কাজ করতে চাই। এই অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

ছাত্রদল সেক্রেটারি নাসির আরও বলেন, আমাদের সদর-সুবর্ণচরের অনেকেই অসহায়, অনেকেই অসুস্থ। আমি সবার জন্য যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করি। এ ছাড়া কারো যদি কোনো সমস্যা থাকে, আমাকে স্মরণ করলে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের