• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত

   ৭ জুন ২০২৫, ১১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ছাড়া ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহত হয়েছে নারীসহ অন্তত ৪০ জন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান চৌধুরী বিএনপির একজন কর্মী। তিনি উপজেলার সিংগাতী গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে।

গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, সিংগাতী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির মাসুম চৌধুরী গ্রুপের সাথে বিএনপির এরশাদ চৌধুরীর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সন্ধ্যা ৭টার দিকে উভয় গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ দুই গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ৩০ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে আজিজুর রহমান চৌধুধী নামে বিএনপির এক কর্মী মারা যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আসলাম জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বিএনপি কর্মী আজিজুর রহমান চৌধুরী বিএনপির এরশাদ চৌধুরীর সমর্থক। তার মরদেহ এখনো গোপালগঞ্জ হাসপাতালে রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার