• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনও যৌক্তিকতা নেই: খোকন

   ৭ জুন ২০২৫, ১১:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার (৭ জুন) সকালে নরসিংদীর গাবতলী ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনও যৌক্তিকতা নেই।’

এদিকে, বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়।

সকাল সাড়ে ৮টায় নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। অপরদিকে সকাল ৯টায় জেলার বৃহৎ আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় রায়পুরার বালুয়াকান্দি শামসুর উলুম মাদ্রাসার ঈদগাহ ময়দানে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের