• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৪


প্রকাশ:  ৮ জুন ২০২৫, ০১:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) জেলার সদর ও বড়লেখা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় সদর উপজেলার শ্যামেরকোনা এলাকায় মৌলভীবাজার-শমশেরনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জুবেদ মিয়া (২৮) ও কামরুল মিয়া (৩০)। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

অন্যদিকে বিকেলে বড়লেখা উপজেলার কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মারা যান সাহেদ হোসেন সুমন (২৬) ও তার ছোট ভাই রুমন আহমদ (২২)। তারা বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে মোটরসাইকেলযোগে ছোট ভাই রুমনকে নিয়ে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন সাহেদ। পথে কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিপরীতদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় রুমনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী জীবিত উদ্ধার