• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যশোরে ককটেল বিস্ফোরণে বিএনপি কর্মী নিহত

   ৮ জুন ২০২৫, ০১:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলায় প্রতিপক্ষের ককটেল হামলায় আব্দুল হাই (৫০) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) রাতে দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই ডুবপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিএনপির লিটন গ্রুপের কর্মী বলে জানা গেছে। নিহতের মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

রোববার (৮ জুন) সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে ডুবপাড়া জামতলা মোড়ে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন আব্দুল হাই। আশঙ্কাজনক অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় সকালে ঈদের জামাতে অংশগ্রহণকে কেন্দ্র করে। ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামসুরের ছেলে আবু সাইদ (৩৫) ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগপন্থি কয়েকজন সমর্থককে বাধা দেওয়া হয় জামাতে অংশ নেওয়ার। এ সময় আব্দুল হাই প্রতিবাদ জানান। ঘটনার জেরে রাতে আবু সাইদসহ কয়েকজন মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘আব্দুল হাই আমাদের দলের একজন কর্মী ছিলেন। কারা হামলা চালিয়েছে, সেটি এখনও আমরা জানি না।’

ঘটনার বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চলা আধিপত্য বিস্তারের জেরে এ ককটেল হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার