• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৫ বছর পর নিজ গ্রামে বিএনপি নেতা ফজলুর রহমান

   ৮ জুন ২০২৫, ০৭:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

পনের বছর পর নিজের জন্মস্থান ও সেখানকার মানুষের সান্নিধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে কিশোরগঞ্জের ইটনায় গিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান। তবে স্বজন হারানোর শোকে ম্লান হয়েছে তার যাত্রা।

শনিবার (৭ জুন) ঈদুল আযহা উদযাপনে ইটনা উপজেলাধীন নিজ গ্রাম জয়সিদ্ধির উদ্দেশে রওনা দেন আইনজীবী ফজলুর রহমান। পথিমধ্যে খবর পান সহোদর সাইদুর রহমান আর নেই। বাড়ির আঙিনায় পৌঁছেই তাকে দেখতে হয় ভাইয়ের মরদেহ। রাতেই তার জানাজা-দাফন সম্পন্ন করা হয়।

রোববার (৮ জুন) সকালে ঈদের জামাত শেষ হতেই খবর আসে, শৈশব হতে জীবনের দীর্ঘতম সময় যে বন্ধুর সান্নিধ্যে স্মৃতিময়, তারই নামে নাম সেই বন্ধু বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চলে গেছেন পরপারে। এ সময় একেবারে নীরব হয়ে যান ফজলুর রহমান।

দুপুর নাগাদ করমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী ফজলুর রহমান বলেন, এমন শোক অপ্রত্যাশিত। এত বছর পর আপন মানুষগুলোর কাছে ছুটে এলাম। আর তারা তাকে ফেলে চলে গেল চিরদিনের মতো। ঈদের আমেজ আর নেই।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের