• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে যাত্রী নিহত, আহত ২

   ৯ জুন ২০২৫, ০৬:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। ঘটনার পরপরই দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি রেখে পালিয়ে যান চালক।

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নব বেগম (৩০) নেত্রকোনা সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

ওই সিএনজিতে থাকা নিহতের স্বামী মোফাজ্জল হোসেন জানান, নরসিংদীতে সবজির ব্যাবসা করেন তিনি। ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছলে ড্রাইভার ঘুম ঘুম চোখে নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী জয়নব বেগম। দুই সন্তান আহত হয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার