• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নোয়াখালীতে হান্নান মাসউদ

‘ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে চব্বিশের গণ–অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে’

   ৯ জুন ২০২৫, ১০:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্র-জনতার খুন এবং এ দেশের মানুষের অর্থ পাচারে জড়িত টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ হলে সেটি চব্বিশের গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে।

সোমবার (৯ জুন) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পর্যটনকেন্দ্র কমলার দীঘির পাড়ে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে  হান্নান মাসউদ এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময় অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া এ দেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি। শেখ হাসিনার পতন এ দেশে শুধু আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এ দেশে ভারতীয় আধিপত্যের পতন।’

২৪-এর গণ-অভ্যুত্থানে দুই হাজার জন জীবন দিয়েছেন শুধু নির্বাচনের জন্য নয়—এমন মন্তব্য করে হান্নান মাসউদ আরও বলেন, ‘আপনারা নির্বাচন নির্বাচন করছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এ দেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

হাতিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদ বলেন, ‘অনেকে আমার কাছে জানতে চান, আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করেও কেন হাতিয়া নিয়ে ভাবছি। আমি তাঁদের বলি, হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশা ভাগাভাগি করতে হাতিয়া যাচ্ছি। দীর্ঘ সময় থেকে হাতিয়া সন্ত্রাসের আখড়ায় রূপ নিয়েছিল। সেই সন্ত্রাসের আখড়া থেকে হাতিয়াকে বসবাসযোগ্য হাতিয়ায় রূপ দেওয়ার জন্য আমি হাতিয়া নিয়ে ভাবছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমান। অনুষ্ঠানে হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের