• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

   ১০ জুন ২০২৫, ১১:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যায়। পরে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্দারদিয়া পেট্রলপাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে তিন বন্ধুই গুরতর আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপুও মারা যায়।

নিহতদের বন্ধু ওবায়দুল হক বলেন, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে শিবপুর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম বলেন, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। তিনজনের মরদেহই থানায় আছে। তাদের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার