• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

   ১০ জুন ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি কালবেলাকে বলেন, আগে থেকেই ইমিগ্রেশনে তথ্য আসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। সেই অনুযায়ী বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ১১টার দিকে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, তার নামে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। ইমিগ্রেশনে গ্রেপ্তার আসামি আমাদের কাছে হস্তান্তরের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার