• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

   ১০ জুন ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে এই দুই সীমান্ত দিয়ে মোট ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। তিনি জানান, আটক ব্যক্তিদের বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই-বাছাই চলছে।
 
বিজিবির সূত্রে জানা গেছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার এনায়েতপুর সীমান্ত দিয়ে ভারতের কুশমণ্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে। 
 
অন্যদিকে, একই ব্যাটালিয়নের অধীনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপি সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মইন হাসান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী