• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাহিদ হাসানের ওপর হামলা

   ১০ জুন ২০২৫, ০৫:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলা হয়েছে।

সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে গাইবান্ধা-কালিরবাজার সড়কের বোয়ালী খেয়াঘাট এলাকায় তার পথরোধ করে হামলা করা হয়।

ওই দিন রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার দুলাভাইসহ গাইবান্ধা থেকে ফেরার পথে খেয়াঘাট বাজারে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। স্থানীয় লোকজন সেখান থেকে আমাদের উদ্ধার করে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সুস্থ আছি।’ 

জাহিদ হাসান জীবন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র।

জাহিদ হাসান জীবন বলেন, ‘গাইবান্ধা শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে এসে পৌঁছালে হঠাৎ একটি বাইক তাদের পথরোধ করে। এ সময় ওই বাইকে থাকা তিনজনের একজন আমার মাথায় হাত দিয়ে আঘাত করে এবং পরে তাদের হেলমেট খুলে সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।’

তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা।

বর্তমানে আমি এনসিপি নিয়ে কাজ করছি। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে প্রতিহিংসামূলকভাবে এ হামলা হয়ে থাকতে পারে।’

জাহিদ হাসান বলেন, ‘আমার ওপর আরো হামলা হতে পারে। এ ব্যাপারে আমি আইনগত পদক্ষেপ নিচ্ছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার