• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

প্রেমিকার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে গ্রেপ্তার হলেন যুবক

   ১০ জুন ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

শ্মশানে প্রেমিকার জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক প্রেমিক। অবশ্য আশপাশের মানুষের কারণে তিনি ব্যর্থ হয়েছেন। ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে সোমবার এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক তরুণীর আত্মহননের পর প্রতিবেশী ও বাড়ির লোকেরা তার দেহ নিয়ে শ্মশানে যান। চিতা সাজানোর পর শেষকৃত্য শুরু হতেই সেখানে হাজির হন তরুণীর প্রেমিক। শোকস্তব্ধ আবহে কেউই তাকে অবশ্য খেয়াল করেনি। আচমকাই তিনি টলতে টলতে প্রেমিকার চিতার সামনে হাজির হন।কেউ কিছু বুঝে ওঠার আগেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই তাকে ধরে ফেলে শবযাত্রীরা। এরপর তারা ওই যুবককে মারধর করে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে।

এ ছাড়া স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, যে তরুণীর মৃত্যু হয়েছে, সেই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ২৭ বছর বয়সী অনুরাগ রাজেন্দ্র মেশ্রামের।

প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বিকেল ৪টার সময় শ্মশানে হাজির হন তিনি। তারপর নিজেও আত্মহননের চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত লোকজনের তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, তরুণীর আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়।

প্রেমঘটিত কারণেই আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অনুরাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও জেরা করা হচ্ছে। তরুণীর মৃত্যুর নেপথ্যে অনুরাগ কিনা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাখতুনখোয়ায় সড়কপথে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭
পাখতুনখোয়ায় সড়কপথে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি
৬০ দিনের জন্য হরমুজ প্রণালিকে টোলমুক্ত রাখছে ইরান
৬০ দিনের জন্য হরমুজ প্রণালিকে টোলমুক্ত রাখছে ইরান