পাখতুনখোয়ায় সড়কপথে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি পৃথক বিস্ফোরণে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ জুন) বান্নু জেলায় এই ভয়াবহ ঘটনা ঘটে, যা আফগানিস্তান সীমান্তঘেঁষা অস্থির উত্তর ওয়াজিরিস্তান এলাকার কাছাকাছি অবস্থিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সহিংসতার ঝুঁকিতে রয়েছে।
জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে একটি যাত্রীবাহী ভ্যান সড়ক অতিক্রম করার সময়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত হন অন্তত তিনজন। বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথম ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং আহতদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময়েই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যাতে আরও দুইজন নিহত হন বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভিওডি বাংলা/জা







