• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাজারীবাগে নবজাতকের মরদেহ উদ্ধার

   ১০ জুন ২০২৫, ০৭:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেক

রাজধানীর হাজারীবাগের বালুর মাঠের পাশ থেকে গর্তখুঁড়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে হাজারীবাগ বালুর মাঠ ফুটবল খেলার মাঠের উত্তর পাশের খালি জায়গা থেকে মাটি খুঁড়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোরের দিকে এক মহিলা ও একজন পুরুষ একটি বালতিতে করে ওই মৃত নবজাতকটিকে মাটিচাপা দিয়ে যায়। দুপুরের দিকে এলাকার লোকজন নবজাতকের মরদেহ দেখে থানায় খবর দেয়।

ওসি জানান, নবজাতকটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাফন কাপনের ব্যবস্থা করতে না পেরে নবজাতকের মরদেহটি বালুর মাঠের পাশের খালি জায়গায় মাটিচাপা দিয়ে রেখে যায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী