• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

   ১১ জুন ২০২৫, ১১:৫৬ এ.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরের দয়াগঞ্জ এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ থানা বিএনপির কার্যকরী সদস্য শুক্কুর আলীসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী (সেনাবাহিনী ও পুলিশ)।

মঙ্গলবার (১০ জুন) রাতে কয়েক ঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অভিযানে ১০ কেজি গাঁজা, ৩ হাজার পিস ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র, ৮টি মোবাইল ও ৬০ হাজার নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দ মাদকসহ গ্রেপ্তারদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মুইন হাসান সাজিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১০ জুন) রাত ১১টার দিকে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১০ জুন) দুপুরে বগুড়ার শাহজাহানপুর উপজেলার উত্তর ফুলদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজিদ ওই এলাকার আনাম উদ্দিনের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার শাহবাগ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে সাজিদের বিরুদ্ধে। তিনি ও দুর্বৃত্তরা মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং বেশ কয়েকজনকে গুরুতর জখম করে।

তিনি আরও বলেন, ওই ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই সাজিদ পলাতক ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫