• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘পয়েন্ট অব অর্ডার’ নিয়ে ফিরছেন কাজী জেসিন

   ১১ জুন ২০২৫, ০১:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শুরু হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া প্রথম রাজনৈতিক টকশো কাজী জেসিনের ‘পয়েন্ট অব অর্ডার’।

বাংলাদেশের রাজনৈতিক সাংবাদিকতার ইতিহাসে অন্যতম সাহসী কণ্ঠস্বর কাজী জেসিন এক দশক আগে আওয়ামী সরকারের চাপে বন্ধ হওয়া তার জনপ্রিয় রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অব অর্ডার’ নিয়ে আবারও ফিরছেন বাংলাভিশন-এ। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শনি থেকে মঙ্গলবার, রাত ১১টা ৩০ মিনিটে।

যখন দেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছিল, তখন কাজী জেসিন প্রথম টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে ক্ষমতার মুখোমুখি প্রশ্ন তোলার সাহস দেখান। তার সঞ্চালিত ‘পয়েন্ট অব অর্ডার’ ছিল বাংলাদেশে প্রথম রাজনৈতিক অনুষ্ঠান, যা শেখ হাসিনার দমনমূলক শাসনের সময় বন্ধ করে দেওয়া হয়। এই অনুষ্ঠান বন্ধের পেছনে ছিল রাষ্ট্রীয় হুমকি, সেন্সরশিপ এবং রাজনৈতিক চাপ- সেন্সরশিপ মেনে না নেওয়ায় হুমকির মুখে পড়েন কাজী জেসিন। কোনোরকম রাজনৈতিক চাপ, ভয়-ভীতির কাছে নত না হওয়ায় শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় পয়েন্ট অব অর্ডার, বাংলাভিশনকেও পড়তে হয় হুমকির মুখে।

দীর্ঘ প্রায় পনেরো বছর পর আবারও এই অনুষ্ঠান শুরু প্রসঙ্গে কাজী জেসিন বলেন, এই শোটির সঙ্গে জড়িয়ে আছে আমার নিপীড়নের গল্প, অনেক কিছু হারিয়েছি আমি- শুধু সাংবাদিক হিসেবে নীতিপ্রশ্নে কম্প্রোমাইজ না করায়, সততার প্রশ্নে অটুট থাকায় আমি হারিয়েছি কর্মময় জীবনের একটা যুগ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি কর্মহীনভাবে, আতংকে। পয়েন্ট অফ অর্ডার শুধু কোনো রাজনৈতিক শো না- এটা অন্যায়, অনিয়ম, দুর্নীতি, নিপীড়নের বিরুদ্ধে ছিল প্রতিবাদের স্মারক, জনগণের কণ্ঠস্বর। ঠিক সেই প্রত্যয় থেকেই এই কাজ করে যেতে চাই। চলমান অনুষ্ঠান টাইমলাইন বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানটি আলাদা- এখানে জন-মানুষের প্রশ্নের সুযোগ রাখতে চাই- সংকট নিয়ে কথা বলতে চাই আরও খোলাখুলি।

‘পয়েন্ট অব অর্ডার’ নিয়ে ফিরছি জন-মানুষের প্রশ্নের অধিকারকে সমুন্নত রাখতে, অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে জাগিয়ে রাখতে- বলেন কাজী জেসিন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’