• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শেখ হাসিনা না পালালে, তার মাংস খুঁজে পাওয়া যেত না: দুলু


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০৪:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ একদিন শেখ হাসিনার বিচার দেখতে চায়। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছেন।

এক রাজনৈতিক সভায় দুলু বলেন, "আজকে শেখ হাসিনা চোরের মত পালিয়ে না গেলে, তার দেহ কিংবা মাংস মানুষ খুঁজে পেত না। মানুষ এতটাই ক্ষিপ্ত ছিল। কারণ এত নিপীড়ন, এত অত্যাচার, ভোট চুরি ও কারচুপি, এসব সহ্য করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।"

তিনি আরও বলেন, “শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের কবর দেওয়া গেছে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে জীবন বাঁচিয়েছেন। মানুষ এতটাই রুষ্ট ছিল যে, তাঁর অবশিষ্ট কিছুই খুঁজে পাওয়া যেত না।”

দুলুর দাবি, আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে, তাদের পুরস্কৃত করেছে। তিনি প্রশ্ন রাখেন, “যারা মাস্তানি, সন্ত্রাস ও গুন্ডামি করে, তাদের কি এই দেশে ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে?”

তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো সন্ত্রাস, মাস্তানি, জঙ্গিবাদ বা চরমপন্থীদের স্থান হবে না। তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।”

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রাষ্ট্রের সর্বোচ্চ পদে ব্যক্তিত্ববান কেউ আসুক: ইসলামী আন্দোলন
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: বিরোধীদলীয় নেতা
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি