• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাতে ৭০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

   ১২ জুন ২০২৫, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একযোগে ৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন সীমান্তপথে এই পুশইনের ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় বিএসএফ।

জৈন্তাপুরের শ্রীপুর বিওপি ২টি পরিবারের ১৭ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। এই পরিবারগুলোর সদস্যদের মধ্যে ৭ জনের বাড়ি কুড়িগ্রামে এবং ১০ জনের বাড়ি লালমনিরহাটে।

মিনাটিলা বিওপির সদস্যরা আটক করেছেন আরও ৪টি পরিবারের ২৩ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু। তাঁরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

এ ছাড়া কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপির দায়িত্বাধীন সীমান্ত দিয়ে দেশে ফেরা দুই পরিবারের ১৩ সদস্যকে আটক করেছে বিজিবি। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এঁরাও সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

অন্যদিকে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির অধীনে ছনবাড়ি সীমান্ত দিয়ে চারটি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। প্রত্যেকের বাড়ি লালমনিরহাট জেলায়।

বিজিবির একজন কর্মকর্তা জানান, ফেরত আসা এসব মানুষ ভারতের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে দীর্ঘদিন সেখানেই বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী