• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অল্প সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: জাহিদ

   ১২ জুন ২০২৫, ০৪:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি  
খুব অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন বলে জানালেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সব ধোঁয়াশা কেটে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কালো মেঘ দূর হবে, ঘাতকের বিচার হবে, দেশের পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে। আমরা মনে করি, আগামীকাল ১৩ জুন যুক্তরাষ্ট্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হবে, সেখান থেকেই এই বার্তাটুকু বাংলাদেশের মানুষ পাবে। আমরা বলব, এটি শীর্ষ নেতাদের একটি বৈঠক।’

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হারিয়েছে হাজার হাজার মানুষ। গুম হয়েছে হাজার হাজার মানুষ। আমাদের পক্ষে ঢাকায় বসে সবার খোঁজখবর নেওয়া সম্ভব না। আপনারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে দুঃখ-কষ্টের কথা বলবেন। তাঁদের মাধ্যমে আপনাদের কথাগুলো আমাদের সামনে আসবে।’

তিনি বলেন, ‘যাঁরা আন্দোলনে শহীদ হয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা তো তাঁদের পাশে দাঁড়াতে পারি। সেই নির্দেশনা সব সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে রেখেছেন। তাঁদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে। আপনারা সব সময় মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায়নি, বিএনপি পালিয়ে যায়নি। বহু নির্যাতন-নিপীড়ন সহ্য করেছে। ১৯৯১ সালে বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়ে সংসদে পাঠিয়েছেন। বেগম খালেদা জিয়া দেশের জনগণকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপি মনে করে, দলের চেয়ে দেশ বড়। এ জন্য দেশের মানুষ বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপি জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ থেকে সরে আসবে না। যখন দেখব গণতন্ত্র ফিরেছে, তখনই বিএনপি রাজপথ ছাড়বে। গণতন্ত্রের পক্ষে হবে আগামীর বাংলাদেশ।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের