• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওয়ানডেতে নতুন অধিনায়ক মিরাজ

   ১২ জুন ২০২৫, ০৬:৪১ পি.এম.
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত আর তার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুম মিটিংয়ের পর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের এক পরিচালক। তিনি জানান, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে নেতৃত্বে থাকতে আগ্রহ না দেখানোয় নতুন অধিনায়ক নির্বাচন করতে হয়েছে।

পরিচালক জানান ওয়ানডে অধিনায়ক হিসেবে আপাতত এক বছরের জন্য মিরাজকেই বেছে নিয়েছে বোর্ড। তবে তার পারফরম্যান্স, নেতৃত্বগুণ ও দল পরিচালনায় সফলতা বিবেচনায় নিয়ে পরবর্তীতে মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স, ঠাণ্ডা মাথার চিন্তাভাবনা ও দলের মধ্যে ভালো সমন্বয় গড়ে তোলার দক্ষতার কারণে মিরাজকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি।

এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টিতে ভিন্ন অধিনায়ক থাকলেও ওয়ানডে নেতৃত্বেও মিরাজকে স্থায়ীভাবে বিবেচনায় আনা হলো। আগামী মাসে শ্রীলঙ্কার মাঠে সিরিজ দিয়েই মিরাজ তার নতুন দায়িত্ব শুরু করবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা