• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কলেজ শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

   ১২ জুন ২০২৫, ০৮:১৯ পি.এম.
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বায়েজীদ বোস্তামি। ছবি: ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে জমি আত্মসাৎ, জবর দখল ও প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ উঠেছে কামাল মোস্তফা ওরফে আফজাল নামের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। 

বুধবার (১১ জুন) দুপুর ১২টায় পৌর শহরের আফ্রাতপাড়াস্থ নিজ বাসভবনে এমনই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্তের আপন ছোট ভাই স্কুল শিক্ষক বায়েজীদ বোস্তামি। 

অভিযুক্ত কামাল মোস্তফা চাটমোহর সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন আনু’র ছেলে। 

এদিকে সংবাদ সম্মেলনের পাশাপাশি মঙ্গলবার (১০ জুন) রাতে ভুক্তভোগী স্কুল শিক্ষক বায়েজীদ বোস্তামী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আপন বড় ভাই কামাল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ এনে বায়েজীদ বোস্তামী বলেন, ‘আমরা দুই ভাই ও পাঁচ বোন। আমার বড় ভাই আমাদের বাবা-মায়ের সম্পত্তি একাই ভোগ দখল করে আসছে। বাবা-মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি চাইতে গেলে তিনি ভয়তীতি দেখান ও হুমকি দেন। সম্পত্তি চাওয়ার পর থেকে তার নিপীড়নের মাত্রা বেড়ে গেছে। আমি আমার ছেলের জন্য নতুন ঘর নির্মাণের জন্য বিভিন্ন উপকরণ নিয়ে গেলে ঘর নির্মাণে বাধা দেন।’

তিনি আরো বলেন, ‘বড় ভাই ঋণমুক্তির কথা বলে বাবা বেঁচে থাকাকালীন বাবাকে ভুল বুঝিয়ে ৫ বিঘা ও ১১৪ শতাংশ জমি আমাদের ফাঁকি দিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন। সর্বশেষ মঙ্গলবার আমার ছেলে গাছের আম পাড়তে গেলে বড় ভাই (কামাল মোস্তফা) শাবল ও হাসুয়া নিয়ে ভয়ভীতি দেখান এবং হাতে থাকা হাঁসুয়া দিয়ে গাছের সমস্ত কাঁঠাল কুপিয়ে নিয়ে যান। এমতবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা জন্য এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানান।'

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী অধ্যাপক কামাল মোস্তফা ওরফে আফজাল বলেন, 'একজন অভিযোগ করতেই পারে। অভিযোগ করলেই সব সত্য হয়ে যায় না। তার অভিযোগের কোনো ভিত্তি নাই। বরং সে আমাদের জমি দখল করে খাচ্ছে। প্রভাব খাটিয়ে সব হয় না। ও অন্যায়কারী। যা বলছে সব মিথ্যা। এ নিয়ে অনেক দেন দরবার হইছে। আমিও সেসব বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো।'

ভিওডি বাংলা/এম এস রহমান/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী