• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এয়ার ইন্ডিয়ার উল্লেখযোগ্য যত দুর্ঘটনা

   ১৩ জুন ২০২৫, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

ভারতের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এয়ার ইন্ডিয়ার সুরক্ষা বিষয়ক রেকর্ড বা ইতিহাস মিশ্র হলেও, সংস্থাটি ত্রুটি কাটিয়ে ক্রমাগত উন্নতি করছে বলে দাবি করেছে। এয়ার ইন্ডিয়ার ২০২১ সালে বেসরকারিকরণ করা হয়, এর আগে তা সরকার পরিচালনা করতো। গত কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়া হাজার হাজার আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট নিরাপদে পরিচালনা করেছে।

এই বিমান সংস্থাটি এর আগে বেশ কয়েকটি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলো। এয়ার ইন্ডিয়ার কয়েকটি উল্লেখযোগ্য দুর্ঘটনার কথা জেনে নেওয়া যাক:

২০২০ সালের আগস্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং ৭৩৭ কোঝিকোড়ের রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ১৮ জনের মৃত্যু হয় জন এবং ১৬ জন আহত হন।

২০১০ সালের মে মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ ম্যাঙ্গালুরুর রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ১৫৮ জন নিহত হয়।

২০০০ সালের জুলাই মাসে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েন্স এয়ার পাটনায় বিধ্বস্ত হয়। এতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

১৯৯৩ সালের এপ্রিলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ঔরঙ্গাবাদে ওড়ার সময় বিধ্বস্ত হয়ে পড়ায় ৫৫ জনের মৃত্যু হয়।

১৯৯১ সালের আগস্ট মাসে কলকাতা থেকে আসা বোয়িং ৭৩৭ বিমান অবতরণের সময় ইম্ফলের কাছে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানে উপস্থিত ৬৯জনের মৃত্যু হয়।

সর্বশেষ দুর্ঘটনাটি বোয়িং ৭৮৭ এর সঙ্গে সম্পর্কিত প্রথম মারাত্মক ঘটনা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম