• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লিভার সিরোসিসে আক্রান্ত সানা মকবুল

   ১৪ জুন ২০২৫, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন হিন্দি টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল খান। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তার শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, ‘আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।’ 

৩১ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ইমিউনোথেরাপি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি শক্ত থাকার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি। এটি খুব কঠিন ও ক্লান্তিকর হলেও আমি হাল ছাড়তে চাই না।’

লিভার প্রতিস্থাপন করতে চান না জানিয়ে সানা বলেন, ‘চিকিৎসক এবং আমি ট্রান্সপ্ল্যান্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারব। যদিও এটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’