• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শুভ ভাইয়ের সঙ্গে বাস্তবে কিছু হওয়ার সম্ভাবনা নেই- মন্দিরা

   ১৫ জুন ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দর্শকদের নজর কাড়েন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই তিনি জানিয়েছিলেন, চিত্রনায়ক আরিফিন শুভ তার সবচেয়ে পছন্দের অভিনেতা। ভাগ্য যেন সহায় ছিল—পরবর্তী সিনেমা ‘নীলচক্র’-তে সেই প্রিয় তারকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেন মন্দিরা।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া থ্রিলারধর্মী এই সিনেমায় শুভ-মন্দিরার রসায়ন দর্শকদের মন কেড়েছে। প্রোমো থেকে শুরু করে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে এই জুটির খুনশুটি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এমনকি দর্শকদের অনেকেই মন্তব্য করছেন, বাস্তব জীবনেও তাদের একসঙ্গে দেখতে চান।

এমন মন্তব্য কানে পৌঁছেছে মন্দিরারও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ, কিন্তু যে পরিমাণ সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। প্রতিটা পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে—“আপনারা বিয়ে করে ফেলুন!” আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন।’ 

তবে বাস্তবে শুভর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেন মন্দিরা। তিনি বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। তার অভিনয় দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। তবে বাস্তব জীবনে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

উল্লেখ্য, ‘নীলচক্র’ একটি গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা। এতে একদিকে যেমন রহস্যময় খুনের তদন্ত রয়েছে, তেমনি ফুটে উঠেছে তরুণ প্রজন্মের সামাজিক সংকট, ডিজিটাল অপরাধ, টিকটক আসক্তি, নারী পাচার এবং আত্মহত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’