• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

  ভিওডি স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা জাতীয় দল ও খেলোয়াড়দের ঘিরে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
 
আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক লা নাসিওন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে লিওনেল মেসিদের দল। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে নানা বিতর্কেও ছিল আর্জেন্টিনা। খেলোয়াড়দের আচরণ, রেফারিং নিয়ে সমালোচনা, ফিফাকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য গুজব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
 
প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট চলাকালে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে অসংখ্য এডিট করা ছবি, বিভ্রান্তিকর ভিডিও ও ভিত্তিহীন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। এএফএর দাবি, এসব অপপ্রচার ছিল পরিকল্পিত এবং তা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
 
এ পরিস্থিতিতে মানহানি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মামলায় মিথ্যা অভিযোগ ছড়ানো, যাচাইহীন ছবি ও ভিডিও প্রকাশ এবং প্রমাণ ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।
 
এএফএ জানিয়েছে, আইনি প্রক্রিয়ার জন্য ইতোমধ্যে একটি আইনজীবী দল প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। স্ক্রিনশট, ভিডিও, পোস্টসহ আদালতে উপস্থাপনযোগ্য সব ধরনের নথি সংরক্ষণ করা হচ্ছে।
 
লা নাসিওন আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় কিংবা জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হবে না। মূলধারার গণমাধ্যম, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী অ্যাকাউন্টের পাশাপাশি মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা শেয়ার করা সাধারণ ব্যবহারকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
 
এএফএর ভাষ্য, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হয়েছে, তার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
 
ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
স্পেনের জয়ের নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প
রাজধানীর মিরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব, ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রীর
ছবি : সংগৃহিত
ব্যালন ডি’অরের নতুন হিসাব, কার পাল্লা ভারী?