• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ

   ৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ পি.এম.
‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ

ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি জানান, অনুরাগ কাশ্যপ আনুষ্ঠানিকভাবে ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন। এ কারণে এখন থেকে ছবিটি পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনও। তারা পোস্টের মাধ্যমে জানায়, অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হয়েছেন। পোস্টের শেষে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সাথে দর্শকদের ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছে ‘দেলুপি’ টিম।

গত নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’ পরিচালনা করেন মোহাম্মদ তাওকীর ইসলাম। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় ছবিটি।

কয়েকদিন আগে ‘লেটারবক্সড’-এ ছবিটি নিয়ে প্রতিক্রিয়া জানান অনুরাগ কাশ্যপ। তিনি চলচ্চিত্রটির উচ্চ প্রশংসা করেন।

এ প্রসঙ্গে নির্মাতা তাওকীর ইসলাম বলেন, ‘কথা ছিল, রটারড্যামেই তিনি ছবিটি দেখবেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় আমি ব্যক্তিগতভাবে তাকে ছবিটি পাঠাই। ছবিটি দেখার পর তিনি দারুণ প্রশংসা করেন।’

তাওকীর ইসলাম আরো জানান, অনুরাগ কাশ্যপের সঙ্গে ভবিষ্যতে আরও কিছু যৌথ প্রকল্প নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। সময় হলে সব জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন এই গুণী নির্মাতা।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলন, ম্যাজিস্ট্রেট নিয়োগ
ছবি: সংগৃহীত
প্রযোজক সমিতির নির্বাচন ‎খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন বাতিল
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্ট, উধাও শাওনের ফেসবুক অ্যাকাউন্ট!