{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৭:১০ পি.এম.
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) আয়োজিত ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতেছে ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরের টিকিট।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তত্ত্বাবধানে লটারির ড্র পরিচালিত হয়।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ডা. ফারজানা আরজুমান্দ, উপসচিব মো. হুমায়ুন কবীর, বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুস সাত্তার দুলাল, জাতীয় লটারি প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবির, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন।

ঘোষিত ফলাফলে দ্বিতীয় পুরস্কার ৭ লাখ টাকা পেয়েছে ‘জ-০৯১৪৯৯৫’ নম্বরের টিকিট। তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছে ‘ঋ-০৬২৮১৩৫’, ‘গ-০৮০৫০৯৭’ ও ‘ছ-০২৮৫৫০১’ নম্বরের তিনটি টিকিট।

চতুর্থ পুরস্কার ২৫ হাজার টাকা করে পেয়েছে ‘গ-০৬৩৬৫৬০’ ও ‘ক-০৫২৪৬০৭’ নম্বরের দুটি টিকিট। পঞ্চম পুরস্কার ২০ হাজার টাকা পেয়েছে ‘গ-০১৭৪৭৪৭’ নম্বরের টিকিট।

এছাড়া ষষ্ঠ পুরস্কারে ১০টি টিকিটকে ৫ হাজার টাকা করে, সপ্তম পুরস্কারে ১০০টি টিকিটকে ২ হাজার টাকা করে এবং অষ্টম পুরস্কারে ৮৩০টি টিকিটকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। সপ্তম ও অষ্টম পুরস্কার ক থেকে ঞ—সব সিরিজের জন্য প্রযোজ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরস্কার প্রাপ্তদের নির্ধারিত নিয়ম অনুযায়ী টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পুরস্কারের অর্থ গ্রহণ করতে হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
ছবি: ভিওডি বাংলা
বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
ছবি:সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭২, মামলা ৫৪