• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রুদ্ধশ্বাস প্রথমার্ধ, ২–১ গোলে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস প্রথমার্ধ শেষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২–১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ইংল্যান্ড। জুড বেলিংহামের জোড়া গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে মেক্সিকো।

ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত এক প্রতিআক্রমণ থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন বেলিংহাম। পুরো আক্রমণের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ডেকলান রাইস বল এগিয়ে নিয়ে ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে পাস দেন। সাকার নিখুঁত ক্রস হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় বেলিংহামের কাছে। ডাইভিং হেডে বল জালে জড়িয়ে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এই গোলের রেশ কাটতে না কাটতেই ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। কিক-অফের পরপরই মেক্সিকোর রক্ষণে চাপ সৃষ্টি করে বল দখল করেন এলিয়ট অ্যান্ডারসন। পরে বল যায় হ্যারি কেইনের কাছে। তিনি বক্সের ভেতরে থাকা বেলিংহামকে নিখুঁত পাস দিলে ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন এই মিডফিল্ডার।

তবে ৪২ মিনিটে ব্যবধান কমায় মেক্সিকো। হুলিয়ান কিনিওনেস গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান। ফলে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ শেষে ২–১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইংল্যান্ড।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হালান্ড ঝড়ে ভাঙল ব্রাজিলের হেক্সা স্বপ্ন
ছবি: সংগৃহীত
হালান্ডের জোড়া গোল, বিদায়ের পথে ব্রাজিল
ছবি: সংগৃহীত
হালান্ডের গোলে এগিয়ে নরওয়ে, চাপে ব্রাজিল