• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা: ৫০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০৩:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর কুয়েত প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। ঘটনার ৫০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (২৯ জুন) সকাল ৭.৩৫ টায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল ফুলগাজী থানাধীন উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, নিহত বিবি কুলসুম কাজল (৩৬) ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। দুই সন্তান মাদ্রাসার ছাত্রাবাসে থাকলেও ২ বছর বয়সী ছেলে নাহিমকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন তিনি।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ২৬ জুন দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে তার হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ সময় শিশুসন্তান নাহিমের কোনো ক্ষতি করা হয়নি।

পরদিন ২৭ জুন ভোরে স্থানীয় ইসমাইল মাস্টার ঘর থেকে গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজনকে নিয়ে এগিয়ে যান। পরে ঘরের মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ জানায়, মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত মো. আরিফুল ইসলাম ফুলগাজী এলাকায় অবস্থান করছে।

পরে ২৯ জুন সকাল আনুমানিক ৭টা ৩৫ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ফুলগাজী থানাধীন উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম (৩১), পিতা- মো. রসুল মিয়া, সাং- দক্ষিণ তালবাড়িয়া, থানা- ফুলগাজী, জেলা- ফেনীকে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জহির আদনান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫
তাহিরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ছবি: ভিওডি বাংলা
স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন ভিডিপি সদস্যরা
ছবি: ভিওডি বাংলা
৭৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি