• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুপ্রিম কোর্ট বারের নেতাদের সঙ্গে আইনমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও আইনজীবীদের সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতারা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ জুলাই ২০২৬) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতারা সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁদের মতে, বর্তমান অবকাঠামো ক্রমবর্ধমান আইনজীবীর সংখ্যা বিবেচনায় যথেষ্ট নয়। তাই পেশাগত দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের উত্থাপিত দাবির যৌক্তিকতার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টে আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সাক্ষাৎটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত। এ সময় বিচার বিভাগের অবকাঠামো উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশ আরও উন্নত করা এবং বিচারপ্রার্থীদের সেবার মান বৃদ্ধিতে সরকার ও আইনজীবী সমাজের মধ্যে সমন্বিত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য এইচ.এম. সানজিদ সিদ্দিক, এ.কে.এম. আজাদ হোসেন, মিসেস ওয়াহিদা আফরোজ চৌধুরী, মো. কবির হোসাইন, মো. জিয়া উদ্দিন মিয়া, মো. টিপু সুলতান এবং আজিজ উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত
ফেস দ্য পিপল সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে আদালতে মামলা
ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন