• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফাইনালে যাচ্ছেন না ডি মারিয়া, কারণ ‘কুসংস্কারে’ বিশ্বাস

স্পোর্টস ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ১০:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে গুঞ্জন ছিল, কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবেন। তবে সেই জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার ভাষ্য, মাঠে গেলে তিনি দলের জন্য ‘অপয়া’ হতে পারেন বলেই ফাইনালে উপস্থিত থাকবেন না।

আর্জেন্টিনার অভিনেতা নিকো ভাসকেজ অভিনীত নাটক দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডি মারিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, “না! তুমি কি পাগল নাকি? আমি যাইনি, এবারও যাচ্ছি না। আমি অপয়া হতে চাই না। আমি বাসায় থেকেই ম্যাচ দেখব।”

ডি মারিয়া জানান, মাঠে না থাকলেও হৃদয় দিয়ে তিনি দলের সঙ্গেই আছেন। তার ভাষায়, “ছেলেরা জানে, শুরু থেকেই আমি তাদের সমর্থন করে আসছি। এবারও দূর থেকেই তাদের জন্য সমর্থন থাকবে।”

বর্তমান আর্জেন্টিনা দল নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করে ডি মারিয়া বলেন, “আমি খুবই আনন্দিত। তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল। তারা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে। গতকালের পারফরম্যান্সের পর তাদের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।”

ডি মারিয়া যুক্তরাষ্ট্রে না যাওয়ায় সম্ভাব্য ট্রফি উপস্থাপনা অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে পারেন ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের তারকা মারিও আলবার্তো কেম্পেস অথবা ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য অস্কার রুগেরি।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে উপস্থিত না থাকলেও, কোটি আর্জেন্টাইন সমর্থকের মতো ঘরে বসেই লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দলের জন্য সমর্থন জানাবেন ডি মারিয়া।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ম্যাচের আগে স্পেনকে ‘মাথা ঠান্ডা’ রাখার বার্তা কোচের
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা