• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেসবুকে বিদায় বার্তা, যশোরে সাংবাদিকের মৃত্যু

যশোর প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমি-এর স্টাফ রিপোর্টার ও গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি সাকিন হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, বেশ কিছুদিন ধরে তিনি পারিবারিক নানা সমস্যায় মানসিক চাপে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিদায়সূচক স্ট্যাটাসও দেন বলে জানা গেছে। তিনি লেখেন, ‘বিদায় পৃথিবী’।

সাকিন হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত করছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল
ছবি: ভিওডি বাংলা
নিজ বসতঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডব
ছবি: সংগৃহীত
নবাবগঞ্জে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহের উদ্বোধন