• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কামরাঙ্গীরচরে ডাকাতি, লুণ্ঠিত টাকা-স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৪ রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের উচ্চপর্যায়ের বৈঠক শুধু ভাষা নয়, নাগরিকত্বই জাতীয় পরিচয়ের ভিত্তি: তথ্যমন্ত্রী ক্র্যাবের নির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই আদালত অবমাননা, শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে তলব দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন মোদির সরকার ঘিরে নতুন সংকট, আশার আলো বিরোধীদের খাল খনন শেষে ৬৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’

ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে আইন পাস

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১১:২২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ করতে নতুন আইন অনুমোদন করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর মাধ্যমে ইউরোপে এ ধরনের আইন পাস করা প্রথম দেশ হলো ফ্রান্স।

নতুন আইন অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী কোনো শিশু ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না।

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে ফ্রান্স সরকার কম বয়সীদের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টের দুই কক্ষ—সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি—আইনটি অনুমোদন করে। আইন কার্যকর হলে শুধু নতুন অ্যাকাউন্ট খোলাই নয়, বর্তমানে ১৫ বছরের কম বয়সীদের যেসব অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোও বন্ধ করতে হবে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত চার মাস সময় দেওয়া হবে।

নতুন আইনে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের বাধ্যতামূলক ব্যবস্থা চালু করতে হবে। এ ক্ষেত্রে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রযুক্তি ব্যবহার করতে হবে, যাতে ১৫ বছরের কম বয়সীরা অ্যাকাউন্ট খুলতে না পারে।

ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জুনিয়রমন্ত্রী অ্যান লে হেনাফ বলেন, এই আইনের মাধ্যমে ডিজিটাল প্রাপ্তবয়স্কতার ক্ষেত্রে ইউরোপে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্রান্স।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চালু করে। ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম আসক্তি কমাতে কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তিনি মনে করেন, নিয়ন্ত্রণহীন ডিজিটাল পরিবেশ শিশুদের মনোযোগ, শিক্ষা ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

ম্যাখোঁ বলেন, শিশুদের বই পড়া, শেখা এবং ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। এ কারণেই ১৫ বছর বয়সের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো সবার জন্য একই ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। তাদের দাবি, শিশুদের নিরাপত্তার জন্য বয়স যাচাই, অভিভাবকীয় নিয়ন্ত্রণসহ বিভিন্ন ব্যবস্থা আগে থেকেই রয়েছে। তবে নতুন আইন কার্যকর হলে তা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

এদিকে ইউরোপীয় কমিশনও শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির কাজ করছে। ফ্রান্সের নতুন আইন ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও পর্যালোচনা করবে কমিশন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন
ফাইল ছবি
জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ
ছবি: সংগৃহীত
মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক