{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

নারী হকি

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে ফেডারেশন সভাপতির অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৬:০২ পি.এম.
নারী হকিতে গৌরবোজ্জ্বল মুহূর্ত, ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ওমানের মাসকটে উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে সাহসী কন্যারা।

পুরো টুর্নামেন্টে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং অদম্য লড়াকু মানসিকতা দেশের জন্য বয়ে এনেছে অনন্য গৌরব।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এর যে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, এই ঐতিহাসিক অর্জন তারই একটি উজ্জ্বল প্রতিফলন। এ সাফল্য বাংলাদেশের নারী হকির ধারাবাহিক অগ্রগতিকে আরও বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এই ঐতিহাসিক মুহূর্তে ওমানে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের সাফল্যে উৎসাহ ও অভিনন্দন জানান। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি হিসেবে বিমান বাহিনী প্রধান সর্বদাই দেশের হকির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে নিবিড়ভাবে খোঁজখবর রেখে আসছেন এবং খেলোয়াড়দের উন্নয়নে ধারাবাহিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করে চলেছেন। তাঁর উপস্থিতি খেলোয়াড়দের জন্য ছিল অনুপ্রেরণার উৎস এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি সশস্ত্র বাহিনীর আন্তরিক সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন ও উৎসাহ প্রদান করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি তাঁদের এই আন্তরিক সমর্থন ও দেশপ্রেমের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমান সফরকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)-এর প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্ট, এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক হকি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ হার, তবু অমলিন মেসি
ছবি: সংগৃহীত
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজ দলের প্রশংসা করলেন স্কালোনি
ছবি: সংগৃহীত
মেসি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি