• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঈশ্বর মানুষের কর্ম ও নীতি-আদর্শের মাঝে বিরাজ করেন

   ১৭ জুলাই ২০২৬, ০২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈশ্বর মানুষের কর্ম ও নীতি-আদর্শের মাঝে বিরাজ করেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব এ্যাড. নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাগুরার সাহাপাড়াস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মাগুরার উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ভগবান কোনো অলৌকিক জগতের বাসিন্দা নন। আমাদের মাঝে একটা সাধারণ ধারণা আছে যে স্বর্গ, মর্ত্য, পাতাল রয়েছে এবং স্বর্গ মানে আকাশের দূর কোনো সীমান্তে মেঘে ঢাকা অনন্ত আকাশে লোকচক্ষুর অন্তরালে ভগবানরা বসবাস করেন; বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়। ভগবান সমস্ত মানুষের মাঝেই আছেন। মানুষের কর্মের মাঝে, তার জীবনাচরণের মাঝে এবং তার নীতি ও আদর্শের মাঝেই ঈশ্বর অবস্থান করেন। 

পৃথিবীতে বিভিন্ন যুগে হাজার হাজার ধর্মের উৎপত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন—সবারই ঈশ্বরের নিজস্ব ধারণা রয়েছে। যদি ঈশ্বর আলাদা হতেন, তবে তারা নিজেরাই দলাদলি ও মারামারি করতেন যে কে হবেন স্বর্গের অধিপতি বা রাজা। কিন্তু প্রকৃত সত্য হলো, ঈশ্বর এক এবং তিনি মানুষের কল্যাণে ও মানবতার মাঝেই প্রকাশ পান।

সাহাপাড়ার শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা এবং মাগুরা জেলা পরিষদের প্রশাসক মোঃ আহম্মেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী সুধীজন এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর মাননীয় মন্ত্রী উপস্থিত অতিথিবৃন্দ ও সমবেত ভক্তদের সাথে নিয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য রথযাত্রায় সরাসরি অংশগ্রহণ করেন এবং রথের দড়ি টেনে শুভ রথযাত্রার সূচনা করেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পাংশায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: ভিওডি বাংলা
ডিমলায় মসজিদে মোয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ফেসবুকে বিদায় বার্তা, যশোরে সাংবাদিকের মৃত্যু