আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আইএমএফ কর্মসূচি থেকে ‘শূন্য হাতে’ ফিরে আসেনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া আইএমএফ কর্মসূচির কিছু শর্ত দেশের স্বার্থ ও জনগণের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সে কারণেই সরকার নিজ উদ্যোগে ওই কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে।
তিনি বলেন, “পূর্ববর্তী সরকারের আমলে নেওয়া কর্মসূচির কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছি।”
সংসদকে আশ্বস্ত করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আইএমএফের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য