সরকার জোর করে নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে ৫ লাখ বৃক্ষরোপণ এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ্যাবের উদ্যোগে পাঁচ বছর মেয়াদি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
সকালে দুই পর্বে বিভক্ত এ আয়োজনের প্রথম পর্বে দেশব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।
রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে, কেউ অপরাধ করলে পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামার পরিদর্শন করেন।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য