• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

  হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ১ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) কারিগাঁও মাঠ এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দ পাওয়া যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মো করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আলম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি

রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ১ হাজার ৬০০টি গাছের চারা রোপণ করা হবে।

ভিওডি বাংলা/জাজহরুল ইসলাম জীবন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস!
ছবি: সংগৃহীত
৪ দিন পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
আনন্দ সরকার লালন। ছবি: সংগৃহীত
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা