• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহের উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ১১:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর ইসলাম রাজা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রেজওয়ানুল ইসলাম, মো. কেরামত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে প্রকৃত কৃষকদের কৃষক কার্ড প্রদান করা হবে। এর ফলে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, বীজ, সারসহ বিভিন্ন কৃষি সহায়তা আরও স্বচ্ছ ও সহজভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এজন্য কৃষকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত থেকে তথ্য প্রদান করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেসবুকে বিদায় বার্তা, যশোরে সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল
ছবি: ভিওডি বাংলা
নিজ বসতঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডব