• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার

  খুলনা প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০২:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
খুলনার সিটি ইন হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসাবিষয়ক সেমিনারে বক্তব্য দেন চীনের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ওয়াং লিজেন। ছবি: ভিওডি বাংলা
খুলনার সিটি ইন হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসাবিষয়ক সেমিনারে বক্তব্য দেন চীনের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ওয়াং লিজেন। ছবি: ভিওডি বাংলা

ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশ্বমানের চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে খুলনায় ‘ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি’ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মেডিকেল শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়াংঝু-এর সহযোগিতায় আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান লাইফ টু ওয়ে গ্লোবাল এবং নাশমান ইনস্টিটিউট অব প্যাথলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। খুলনা কেডিএর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসার নতুন প্রযুক্তি ও এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ওয়াং লিজেন। হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে উচ্চতর ডিগ্রিধারী এই চিকিৎসক আন্তর্জাতিক পর্যায়ে ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

‘ক্যান্সার চিকিৎসায় ইন্টারভেনশনাল লক্ষ্যভিত্তিক থেরাপি’শীর্ষক উপস্থাপনায় তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট স্থানে চিকিৎসা প্রয়োগ করা সম্ভব হওয়ায় অনেক ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া কমে এবং চিকিৎসার কার্যকারিতা বাড়ে।

উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রফেসর ওয়াং লিজেন। ক্যান্সার চিকিৎসায় প্রযুক্তিনির্ভর বিভিন্ন পদ্ধতি, রোগী নির্বাচনের বিষয় এবং ভবিষ্যৎ চিকিৎসা-সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আয়োজকদের মতে, দেশের চিকিৎসকদের সামনে আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরা, আধুনিক চিকিৎসা-পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবার সঙ্গে রোগীদের সংযুক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে চিকিৎসা-খাতে আন্তর্জাতিক জ্ঞান বিনিময় আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
হামের তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন