• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই অভ্যুত্থান ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০১:৪৫ এ.এম.
জুলাই অভ্যুত্থান ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ: রিজভী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ১৭ বছরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে। জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এই আলোর প্রজ্বালন শুধু এক দিনের জন্য নয়। প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনও আগমন ঘটতে না পারে।’

আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনও নানা জায়গায় রয়ে গেছে। তারা দেশের মেগা প্রজেক্ট অর্থাৎ মেট্রোরেল ও পদ্মা সেতুর টাকা পর্যন্ত চুরি করেছে।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘তারেক রহমানের কাজ দেখে মনে হচ্ছে আমরা, আপনারা–সবাই জাতীয়তাবাদী। শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, আজ রেড সিগন্যালে যে গাড়িটি নিয়ম মেনে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদেরই অংশ।’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলা এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে উৎসর্গ করা হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদে আমির হামজা সিগারেট বিক্রিতে খুচরা সংকট, বাড়তি ৮০ পয়সা নিয়ে প্রশ্ন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে কারাগারে মৌসুমি
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে কারাগারে মৌসুমি
ছবি: সংগৃহীত
জুলাই স্বরণে মাসব্যাপী কর্মসূচি এনসিপির