• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

৮৬ মিনিট পর্যন্ত ২-০ তে এগিয়ে, বিদায় মানতে পারছেন না কোচ

স্পোর্টস ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০১:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। অতিরিক্ত সময়ে পাওয়া এক বিতর্কিত পেনাল্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করলেও সেই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দলের প্রধান কোচ পাপে থিয়াও। বরং এই হারকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে লিড ধরে রাখতে না পারার আক্ষেপই প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে ৮৬ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। তবে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। অতিরিক্ত সময়ের ১২৪তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ইউরি টিলেমান্স।

ম্যাচ শেষে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে থিয়াও বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি, যা খুবই কষ্টের। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলের লিড ধরে রাখতে পারিনি। তারা দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে। এরপর পেনাল্টির ঘটনাও ঘটেছে। ফুটবলে এমনই হয়। সবাই এই সিদ্ধান্তের নিজস্ব ব্যাখ্যা দেবে, কিন্তু আমি রেফারিং বিতর্কে যেতে চাই না।’

বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দাপট দেখায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিট পর্যন্তও তারা দুই গোলে এগিয়ে ছিল। তবে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে সমতায় ফেরে বেলজিয়াম। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইউরোপের দলটি।

ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে থিয়াও বলেন, ‘ম্যাচের একপর্যায়ে আমাদের কয়েকজন খেলোয়াড় শারীরিক সমস্যায় পড়েছিল। কেউ কেউ এতটাই ক্লান্ত ছিল যে আর খেলতে পারছিল না। তারপরও লিড হারানোর পর ম্যাচ ধরে রাখার সুযোগ ছিল। এখন এই ফল মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’

বিতর্কিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে। বক্সের মধ্যে একটি ক্রসের সময় কামারার ট্যাকলে পড়ে পেনাল্টির আবেদন জানান ইউরি টিলেমান্স। হন্ডুরাসের রেফারি সাঈদ মার্টিনেজ প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে প্রায় দুই মিনিট ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর পেনাল্টি দেওয়ার সুপারিশ আসে। আরও দুই মিনিট ফুটেজ দেখে নিজের সিদ্ধান্ত বদলান মার্টিনেজ। অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে সেই পেনাল্টি থেকেই জয়সূচক গোল করেন টিলেমান্স।

এই পরাজয় প্রসঙ্গে থিয়াও বলেন, ‘এটা খুবই নিষ্ঠুর হার। আমরা ভালো খেলছিলাম, দুই গোলে এগিয়েও ছিলাম। কিন্তু ফুটবল শুধু ৮৫ মিনিটের খেলা নয়। শেষ পর্যন্ত তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে, আর আমরা সেটা সামলাতে পারিনি।’

সংবাদ সম্মেলনেও আত্মসমালোচনার সুর ছিল সেনেগাল কোচের কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা পুরো ম্যাচেই লড়াই করেছি। এখন সামনে তাকাতে হবে। কোথায় ভুল করেছি, তা বিশ্লেষণ করে ভবিষ্যতে সেই ভুলগুলো শুধরে নিতে হবে।’

গ্রুপ পর্বে সেনেগাল ইরাকের বিপক্ষে একটি ম্যাচ জিতলেও ফ্রান্স ও নরওয়ের কাছে হারে। এরপর নকআউট পর্বের প্রথম ম্যাচেই বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের। অন্যদিকে, শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রূপকথার ম্যাচে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বিতর্কিত রেফারি ড্রু ফিশার
ছবি: সংগৃহীত
রুদ্ধশ্বাস ম্যাচ, অতিরিক্ত সময়ে বেলজিয়াম-সেনেগাল