• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৫:২৫ পি.এম.
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
গ্রাফিক্স: ভিওডি বাংলা

বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌপরিবহন  ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রোববার (১২ জুলাই) এক পৃথক শোকবার্তায় নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর ভূমিকা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অবদান এবং গণপূর্ত, ভূমি, পররাষ্ট্র, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর নিষ্ঠাপূর্ণ ও বর্ণাঢ্য কর্মজীবন জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

জমির উদ্দিন সরকারের রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: ভিওডি বাংলা
৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি
প্রধানমন্ত্রী তারেক রহমান
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর