• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

হালান্ডের গোলে শেষ ১৬-তে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১ জুলাই ২০২৬, ০১:১১ এ.এম.
আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের দৃশ্য
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টের বিপক্ষে আর্লিং হালান্ডের গোলে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ১৬-তে পৌঁছেছে নরওয়ে। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। কোয়ার্টার ফাইনালে উঠতে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজিলের মুখোমুখি হবে ভাইকিংসরা।

ম্যাচের শুরুর দিকে দুই দলই আক্রমণে ছিল সমানে সমান। বেশিরভাগ সময় খেলা ছিল মাঝমাঠ কেন্দ্রিক। অবশেষে ৩৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন অ্যান্তোনিও নুসা। দ্রুতগতিতে বল নিয়ে বক্সের দিকে এগিয়ে গিয়ে আইভরি কোস্টের ডিফেন্ডার পেপেকে চাপে ফেলেন তিনি। এরপর এক টাচে বল ডান পায়ে নিয়ন্ত্রণে এনে দারুণ বাঁকানো শটে দূরের টপ কর্নারে জাল খুঁজে নেন নুসা। নরওয়ের জার্সিতে এটি তার নবম গোল।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগও পেয়েছিল নরওয়ে। বক্সের ভেতরে আলেকজান্ডার সোরলথ হেডে বল নামিয়ে দিলে কয়েক গজ দূরে থাকা হালান্ড গোল করার সুযোগ পান। কিন্তু তিনি ঠিকভাবে শট নিতে পারেননি। সেই সুযোগে আইভরি কোস্টের ডিফেন্ডার আগবাদু নিশ্চিত গোল রক্ষা করেন।

ফলে বিরতিতে ১-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।

১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে নরওয়ে। তবে দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আইভরি কোস্টের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি হালান্ড। ম্যাচের শেষদিকে মার্কাস পেদেরসেনের করা অ্যাসিস্টে দলকে জয় এনে দেন এই স্ট্রাইকার।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত
কেন নেইমারকে নামানো হয়নি, জানালেন কোচ
ছবি: সংগৃহীত
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?