রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিজিবি মোতায়েন করা হয়। একই সময়ে সায়েন্সল্যাব মোড়েও পুলিশের সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঘোষণা অনুযায়ী, ঢাকার শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় সমবেত হবেন। সেখান থেকে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করার কথা রয়েছে।
শিক্ষার্থীদের এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য